এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জগদলে ত্রাণ বিতরণ

প্রকাশিত July 4, 2022
এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জগদলে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে ব্যারিসটার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে ও এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রবিবার দিনব্যাপী বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
হযরত শাহপরাণ বাজার থেকে ত্রাণ বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রশীদ লাভলু, এ এম এল আর ট্রাস্টের চেয়ারম্যান এম আবুল হোসেন শরীফ, মিটাপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি সোহেল খান, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ছানুওয়ার হোসাইন ইমন, জগদল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন রোমেন চৌধুরী, মিটাপুর সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তকিম, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো জুবায়ের প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি