বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে বিশ্বনাথের বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিনের নেতৃত্বে পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে বিশ্বনাথ সদর ইউনিয়নের দণ্ডপানিপুর, ভোগশাইল, পূর্বচান্দশীর কাপন ও অলংকারী ইউনিয়নের বড় খুরমা, বটতলা ও পূর্ব অলংকারীতে শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করেন, সিলেট ইসলামী ফ্রন্টের জ্যেষ্ঠ সহসভাপতি উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্মসম্পাদক আব্দুস সোবহান আল কাদরী, সদস্য সেলিম আহমদ, হাফিজ আব্দুল্লাহ জিনাত, আবুল হোসেন, বকুল মিয়া প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি