জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত July 2, 2022
জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের ত্রাণসামগ্রী বিতরণ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ত্রাণ বিতরণের অংশ হিসাবে শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার ভবেরবাজার, কাতিয়া, নারিকেলতা ও সৈয়দপুর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন, দলের মহানগর জ্যেষ্ঠ সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকার, অন্যতম নেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, যুব জমিয়তের মহানগর সভাপতি মুফতি জাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল হক এলএলবি, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন ও ছাত্রনেতা রেজাউর রহিম উসামা।-সংবাদ বিজ্ঞপ্তি