হবিগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়ালো জহুর চাঁন বিবি মহিলা কলেজ

প্রকাশিত July 2, 2022
হবিগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়ালো জহুর চাঁন বিবি মহিলা কলেজ

হবিগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি মহিলা কলেজ পরিবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
শুক্রবার বিকেলে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে শিক্ষকরা আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের ফিরিজপুর, বন্দেরহাটি ও আজমিরীগঞ্জ পৌরসভার আদর্শ নগরী এবং বানিয়াচংয়ের সুবিদপুর ইউনিয়নের করিমনগর গ্রামের বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
অর্থ বিতরণকালে শিক্ষকরা বন্যার্ত এলাকার ক্ষতিগ্রস্ত লোকজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন জানান, তারা কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন।
কলেজের পক্ষ থেকে জেলা শিক্ষা কর্মকর্তার বন্যা ত্রাণ তহবিলেও নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে বলে তিনি জানান।
অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, বন্যার্তদের সহায়তা কমিটির আহবায়ক প্রভাষক এস এম লুৎফুর রহমান, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক মো শাহীন মিয়া, প্রভাষক কামরুল হাসান রিপন, সহকারি শিক্ষক (গ্রন্থাগার) ইমরানুল হক শাকিল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বণিক, সাংবাদিক এনামুল হক মিল্লাদ ও এসকে কাউছার।