হবিগঞ্জে খোয়াই নদীর পার থেকে এক ব্যক্তির মাথাবিহীন মরদহ উদ্ধার

প্রকাশিত July 2, 2022
হবিগঞ্জে খোয়াই নদীর পার থেকে এক ব্যক্তির মাথাবিহীন মরদহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ খোয়াই নদীর পার থেকে কদর আলী (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
কদর আলী হবিগঞ্জ শহরের জঙ্গলবহুলা এলাকার মঙল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে এলাকার লোকজন মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর পারে কদর আলীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মাথা উদ্ধার করতে পারেনি।
পুলিশ ধারণা করছে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যাকারীরা নিয়ে গেছে।