নবীগঞ্জে জেলা যুবলীগের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

প্রকাশিত June 30, 2022
নবীগঞ্জে জেলা যুবলীগের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে সংগঠনের জেলা সমাজকল্যাণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন নবীগঞ্জ উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
উপজেলার কালিয়ারভাংগা ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বানভাসি মানুষের মাঝে বুধবার দিনব্যাপী তিনি প্রায় ৭০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দীন চৌধুরী বুলবুল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতা।