সিলেট ও সুনামগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ত্রাণ বিতরণ

প্রকাশিত June 28, 2022
সিলেট ও সুনামগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট ও সুনামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একটি প্রতিনিধিদল ত্রাণ বিতরণ করেছে।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা ও সেক্রেটারি মুফতি মুহাম্মদ গিয়াস উদিন আত ত্বাহেরীর সমন্বয়ে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুই জেলায় বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করে।
প্রতিনিধি দলে আরও ছিলেন, পীরে তরিকত এম এ শহীদুল্লাহ জিহাদী, পীরে তরিকত আল্লামা মাঝহারুল ইসলাম আল ক্বাদেরী, পীরে তরিকত আল্লামা জাবের আল মানসুর ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নূরুল ইসলাম খান শাহীন।