দিরাইয়ে হোসেনপুরে বন্যার্তদের মাঝে প্রবাসীর ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত June 28, 2022
দিরাইয়ে হোসেনপুরে বন্যার্তদের মাঝে প্রবাসীর ফুডপ্যাক বিতরণ

সুনামগঞ্জের দিরাই উপজেলার হোসেনপুরে ইউকে প্রবাসী মো ইকরামুল হকের সহায়তায় সোমবার বন্যার্তদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়।
এ সময় আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও মীযানুর রহমান জুবায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারি জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক আক্কাস আলী, আহাদ আলী ও জয়নাল আবেদীন।-সংবাদ বিজ্ঞপ্তি