মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত June 28, 2022
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সিটি কর্পোরশনের স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনগুলোর উদ্যোগে বন্যার্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের লামা গ্রামে বানভাসি ২ শতাধিক পরিবারের মধ্যে চাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, লবণ, ডাল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক শাহিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সহসভাপতি আছিয়া শিকদার, অধ্যাপক সামিয়া চৌধুরী, সামসুন্নাহার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি।