সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৪৮ বিজিবির ত্রাণ তৎপরতা অব্যাহত

প্রকাশিত June 26, 2022
সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৪৮ বিজিবির ত্রাণ তৎপরতা অব্যাহত

সিলেটের বন্যাকবলিত সীমান্তবর্তী দুর্গম এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর নির্দেশনা অনুসারে রবিবার লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট ও সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বন্যার্ত ৬০টি পরিবারের ২৪০ জন সদস্যের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা।
অধিনায়কের নির্দেশে বিওপি কমান্ডাররা ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।-সংবাদ বিজ্ঞপ্তি