ছাতকে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত June 26, 2022
ছাতকে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের খাদ্যসামগ্রী বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উদ্যোগে সুনামগঞ্জের বন্যাকবলিত ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে সংগঠনের সভাপতি কমোডোর খুরশেদ মালিক ও মহাসচিব ক্যাপ্টেন মহসিন হাবিবের নেতৃত্বে চাল, ডাল, তেল, আলু ও পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লে কমান্ডার পি কে দেবনাথ, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক মো আবু কাউসার ও সহদপ্তর সম্পাদক রুকনুজ্জামান সজল।