সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি, রামপাশা ও খাজাঞ্চী ইউনিয়নে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ত্রাণ বিতরণ করেছেন।
রবিবার এই ত্রাণ বিতরণকালে তিনি সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবান ব্যক্তিদেরকে আরও বেশি সংখ্যায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্মসাধারণ সম্পাদক মকদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গনি, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগ নেতা অতুল দেব, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অরবিন্দ পাল, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মেম্বার, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি