জৈন্তাপুরে বন্যার্তদেরকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত June 26, 2022
জৈন্তাপুরে বন্যার্তদেরকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী ও জৈন্তাপুর জাতীয়তাবাদী প্রবাসী অনলাইন পরিষদের আর্থিক সহায়তায় এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুল হাফিজের পরিচালনায় অর্থ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জালাল উদ্দীন মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি