জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় ত্রাণ টিম সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছে।
শুক্রবার বিকেলে সিলেটে ও শনিবার সকালে সুনামগঞ্জে বন্যাকবলিত বিভিন্ন জায়গায় ২ শতাধিক করে ৪ শতাধিক পরিবারের মাঝে চিড়া, গুড় ও নগদ টাকা বিতরণ করা হয়।
সোমবার তাহিরপুর ও মঙ্গলবার ধর্মপাশা উপজেলায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে।
ক্রাণ বিতরণ করেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসম্পাদক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, এনডিএফের কেন্দ্রীয় সদস্য ড ওবায়দুল্লাহ সাগর ও রহমত আলী।
সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ বিতরণকালে জেলা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও প্লাবিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি