নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীক গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক ভর্তি বালুর ভিতর রক্ষিত ৬৮ কেজি গাঁজা উদ্ধার এবং মো আব্দুল সালাম (২৮, পিতা মৃত আব্দুল নূর, দক্ষিণ সুরমা) ও মো আব্দুল কুদ্দুসকে (৩০, পিতা মো খোরশেদ আলম, পরমানন্দপুর) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেররকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি