বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট বন্যা কবলিত সিলেটের ৪ উপজেলায় ত্রাণ সহায়তা দিয়েছে।
শনিবার দিনব্যাপী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে অংশগ্রহণ করেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
এ সময় ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় প্রতি উপজেলায় ২০০ পরিবার করে মোট ৮০০ পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সেক্রেটারি মো আব্দুর রহমান জামিল, কার্যকরী সদস্য সোয়েব আহমদ, সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো নাজিম খান প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি