হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত || ত্রাণতৎপরতা নেই

প্রকাশিত June 25, 2022
হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত || ত্রাণতৎপরতা নেই

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, মাধবপুর ও লাখাই উপজেলার কোথাও পানি কমেছে আবার কোথাও বেড়েছে।
এ পর্যন্ত জেলায় ৫১টি ইউনিয়নে বানভাসিদের জন্য ২৫৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে; কিন্তু এসব আশ্রয়কেন্দ্রে ত্রাণের অভাব প্রকট বলে অভিযোগ পাওয়া গেছে।
অনেকেই অভিযোগ করেছেন, প্রথমদিকে কিছু ত্রাণ দেওয়া হলেও এখন কেউ খোঁজখবর নেয়না।
আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট খুব বেশি। তবে তৃণমূল পার্টি সহ কয়েকটি সংগঠন ত্রাণ বিতরণ করছে।
তবে জেলা প্রশাসক ইশরাত জাহান জানিয়েছেন, বন্যার্তদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।