কোম্পানীগঞ্জে সিলেট চেম্বারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত June 25, 2022
কোম্পানীগঞ্জে সিলেট চেম্বারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিলেটে চলমান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসার্থে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, বন্যা উপদ্রুত এলাকার লোকজনের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আশ্রয়কেন্দ্রগুলোতে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এর আগে ২৩ জুন বঙ্গবন্ধু হাই-টেক পার্ক আশ্রয়কেন্দ্রে একইভাবে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কাজী মো মোস্তাফিজুর রহমান, ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব রঞ্জন মোহন্ত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো মহিউদ্দিন, সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মো শাহআলম রাফি প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি