চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের সিলেট অঞ্চলের প্রাক্তনীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ তম ব্যাচের উদ্যোগে শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম বিজয় পাড়ুয়া হাওর, পশ্চিম বনপুর, কামালবস্তি, উতমা, লামাগ্রাম, মাঝেরগাঁও, বরমসিদ্দিপুর ও নোয়াগাঁও গড়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে এসব এলাকায় তেমন ত্রাণ তৎপরতা চালানো হয়নি। ফলে পেশায় পাথর কোয়ারির শ্রমিক পরিবারের সদস্যরা দারুণ কষ্টে আছেন।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক থেকে ইঞ্জিন নৌকায় এক ঘণ্টার দূরত্বের এসব গ্রামে ত্রাণ বিতরণে গিয়েছিলেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সভাপতি অ্যাডভোকেট মো আজমল আলী, মো আনোয়ারুল আজিম কাজল ও অধ্যাপক মো ইয়াকুত মিয়া সিরাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শাহাব উদ্দিন, সিদ্দিক আলী, জমসিদ আলী, মাকসুদুর রহমান টিপু, আশরাফুল ইসলাম বাবলু, আতহার আজমল রাফি প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি