ওসমানীনগরের বিভিন্ন গ্রামে শফিক চৌধুরীর ত্রাণ বিতরণ

প্রকাশিত June 25, 2022
ওসমানীনগরের বিভিন্ন গ্রামে শফিক চৌধুরীর ত্রাণ বিতরণ

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ত্রাণ তহবিল হতে ওসমানীনগর উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিরচর ও রহমতপুর সহ বেশ কয়েকটি গ্রামে শুকনো খাবার, রান্নাকরা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ওরস্যালাইন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দীন আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহসভাপতি আলাউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, কোষাধক্ষ শানুর আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক দিলদার আলী, সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন আহমদ ও জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার।-সংবাদ বিজ্ঞপ্তি