গোয়াইনঘাটে আশ্রয়কেন্দ্রে হাকিম চৌধুরীর শুকনো খাবার বিতরণ

প্রকাশিত June 18, 2022
গোয়াইনঘাটে আশ্রয়কেন্দ্রে হাকিম চৌধুরীর শুকনো খাবার বিতরণ

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী শনিবার দিনভর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যা আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, যুবদল নেতা এম ওয়ারিস প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি