মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষোভ

প্রকাশিত June 10, 2022
মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা) ও হযরত আয়েশাকে (রা) নিয়ে ভারতে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে সুুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে যুব জমিয়ত বাংলাদেশ উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বাদ জোহর শান্তিগঞ্জ উপজেলা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সভাপতি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেন, বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহর কলিজায় মারাত্মকভাবে আঘাত হেনেছে। এই বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলমানদের কাছে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সৌদি আরব জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আলী নূর ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। পরিচালনায় ছিলেন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ আবু সাইদ।-সংবাদ বিজ্ঞপ্তি