মাধবপুরের মনতলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত June 8, 2022
মাধবপুরের মনতলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মাধবপুর প্র্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ব্যবসায়ী নেতা আব্দুল জলিল ও অ্যাডভোকেট ইয়াকুব খান।