নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ || এক ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত June 7, 2022
নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ || এক ব্যবসায়ীকে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মধ্যবাজারে অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৫টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী আব্দুল আলী নামের এক জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উদ্ধারকৃত ১২৫টি কারেন্ট জাল জব্দ করে বিধি মোতাবেক ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে, নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমে নেতৃত্বে একদল পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।