হজরত শাহজালালের ওরস উপলক্ষে দাওয়াতি কাফেলার গিলাফ দান

প্রকাশিত June 7, 2022
হজরত শাহজালালের ওরস উপলক্ষে দাওয়াতি কাফেলার গিলাফ দান

হযরত শাহজালালের (র) ৭০৩ তম ওরস উপলক্ষে দাওয়াতি মিলাদ কাফেলার পক্ষ থেকে হবিগঞ্জ মোড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (র) মাজারে গিলাফ দান করা হয়েছে।
সোমবার হযরত শাহজালাল (র) মাজারের পক্ষে ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ মো মকন মিয়া, দরগাহ মহল্লার বাসিন্দা মোহাম্মদ পাকি মিয়া, জিন্দাবাজারের ব্যাবসায়ী আফজাল হোসেন অন্তো, আজিজুর রহমান খোকন ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো ইকবাল হোসেন আফাজ সহ নেতৃবৃন্দ গিলাফ দান করেন।
গিলাফ দান শেষে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (র) মাজারের গদ্দিনশীন পীর নজরুল আহমদ চিশতীর উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি