মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জর মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরের ১ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৩০০ টাকার বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো খোরশেদ আলম।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো খোরশেদ আলমের সভাপতিত্বে ও সচিব সুমন চন্দ্র সেনের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু মিয়া, মুজিবুর রহমান, আব্দুল আহাদ ফকির সুনর, বাবুল মিয়া, রহম আলী, আবেদুর রহমান, সালমা আক্তার, রুনা আক্তার ও মিনারা বেগম।
এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।