নবীগঞ্জ এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার || আত্মহত্যার ধারণা

প্রকাশিত June 5, 2022
নবীগঞ্জ এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার || আত্মহত্যার ধারণা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামে চুনু মিয়া (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকালে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ চুনু মিয়ার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে।
চুনু মিয়া এই গ্রামর ইয়াজ আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুরে চুনু মিয়াকে বসতঘরের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে গোপলারবাজার তদন্তকেদ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চুনু মিয়া আত্মহত্যা করেছেন বলেই ধারণা করা হচ্ছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ডালিম আহমদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।