সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ‘এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার বিকেলে এসব খাদ্যসামগ্রী সরাসরি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের গ্রুপ মডারেটর শামীম হাসান চৌধুরী, ব্লাডব্যাংক গ্রুপ মডারেটর রেহান আর এবং মেম্বার বিল্লাল হোসেন তালুকদার রাজু, যুক্তরাজ্য প্রবাসী সদস্য মেহরাব মুমিন, তাজপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুদ করিম, ব্যবসায়ী নাঈম চৌধুরী, মুহিবুর রশিদ, ইশতিয়াক আহমদ, হেমু এলাকার মুরব্বি মাসুক মিয়া, সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ, হেমু তিনপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ ও স্থানীয় তরুণ সংগঠক পারভেজ মোশাররফ।-সংবাদ বিজ্ঞপ্তি