সিলেট বিভাগে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোশ্যাল মার্কেটিং কোম্পানির আর্থিক সহায়তায় নতুন দিন প্রকল্পের অধীনে সীমান্তিকের আয়োজনে ১৪ উপজেলায় ক্ষতিগ্রস্ত ৩৭৯ জন গোল্ড স্টার মেম্বারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোয়াইনঘাট এবং হবিগঞ্জের লাখাই উপজেলায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি-এসএমসি ঢাকার এ্যাডিশনাল এজিএম-প্রোগ্রাম অপারেশন মশিউর রহমান, বিসিসির হেড মো মহিউদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার-প্রোগ্রাম অপারেশন রেজাউল করিম, সিলেটের এরিয়া সেলস ম্যানেজার মো বাহাউদ্দিন, সীমান্তিক নতুন দিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডা মো রুহুল আমিন, ডিটিএল মো আব্দুল হামিদ প্রমুখ।
এর আগে বুধবার সিলেট জেলার ৪টি উপজেলা, সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলা ও হবিগঞ্জ জেলার ২টি উপজেলায় বন্যার্ত জিএসএমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণকালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন, সীমান্তিকের চেয়ারপারসন শফিকুল হক তপাদার, আঞ্চলিক কমিটির সভাপতি মো আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী ও একাউন্স অফিসার মো সিরাজুল ইসলাম।
বালাগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন, সীমান্তিকের ডিপিএম মো কামাল হোসেন ও এসএমসি সিলেটের সেলস এক্সিকিউটিভ আবু নাসের।
বিয়ানীবাজার উপজেলায় উপস্থিত ছিলেন, সীমান্তিকের প্রোগ্রাম স্পেশালিস্ট-মনিটরিং পিযুষ কান্তি দেবনাথ।
দিরাই উপজেলায় উপস্থিত ছিলেন, সীমান্তিকের সিনিয়র এ্যাডমিন এ্যান্ড একাউন্স মো তোফায়েল আহমদ।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপস্থিত ছিলেন, সীমান্তিকের প্রোগ্রাম স্পেশালিস্ট এমআইএস এ্যান্ড ডকুমেন্টেশন মো সৈয়দ হাবিবুর রহমান।
জামালগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের ডিটিএল মো জাহাঙ্গির আলম।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উপস্থিত ছিলেন, এসএমসি সিলেটের পিও-সিএম মো আতিকুজ্জামান।
বানিয়াচং উপজেলায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের ডিটিএল মো শরিফ আল মঞ্জিল।-সংবাদ বিজ্ঞপ্তি