গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির অনুমোদিত

প্রকাশিত June 3, 2022
গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির অনুমোদিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে।
গত ২৮ মে সিলেট জেলা কৃষক দলের কুমারপাড়ার অস্থায়ী কার্যালয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে রয়েছেন, আহবায়ক মো মাহবুব আহমদ (সাবেক চেয়ারম্যান), সদস্য সচিব জিয়া উদ্দিন, সদস্য হোসাইন আহমদ, আরিফ ইকবাল নেহাল (সাবেক চেয়ারম্যান), আব্দুস সালাম, আফতাব উদ্দিন, লোকমান আহমদ (মেম্বার), এনামুল হক তরফদার (সাবেক মেম্বার), আব্দুল মতিন, আব্দুল গফুর, আব্দুল মালিক, আব্দুল লতিফ, ফরিদ উদ্দিন (ফরিজুল), মো রাশিদ আলী, সাদিকুর রহমান, আব্দুর রব, আতাউর রহমান মঙ্গল, আব্দুল খালিক, মো আরব আলী, মো আইনুল হক, মুহিবুর রহমান, মুশাহিদ আলী জুনাই, মো তাজ উদ্দিন, মো মুছিম আলী, আপ্তাব আলী (সাবেক মেম্বার), অলিউর রহমান, খলিলুর রহমান, বিলাল উদ্দিন, আমান উল্লাহ, হারুনুর রশিদ, নজরুল ইসলাম, আব্দুর রহমান মুক্তি, মো আলিম উদ্দিন, জাকারিয়া আহমদ, ইমান আলী, আব্দুল হাশিম, নূরুল ইসলাম, ফারুক আহমদ, সিরাজ উদ্দিন সিরাই, নূরুল আলম ও আব্দুল মান্নান।
সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক (দপ্তর) এম জহুরুল ইসলাম মখর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি