পিআইবি অফিসার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠিত হলো এক দশক পর

প্রকাশিত June 1, 2022
পিআইবি অফিসার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠিত হলো এক দশক পর

পিআইবি অফিসার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠন করে শাহ শেখ মজলিশ ফুয়াদকে আহবায়ক ও পারভীন সুলতানা রাব্বীকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সম্মতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, মো মিজানুর রহমান, শাহেলা আক্তার, মো নাসির উদ্দিন চৌধুরী, সরদার মো রেজাউল করিম ও কামরুন্নাহার শিলা।
তবে শীঘ্রই পিআইবি অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
এই কমিটি পিআইবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ বৃদ্ধি, নিজেদের পেশাগত মানোন্নয়ন, পাঠচক্র পরিচালনা, পিআইবি আইন-২০০৮ অনুযায়ী যুগোপযোগী প্রবিধানমালা তৈরি ও আধুনিক সাংগঠনিক কাঠামোর সহযোগিতা করাসহ নানা কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
উল্লেখ্য, প্রায় এক দশক নিস্ক্রিয় থাকার পর সংগঠনটি পুনর্গঠন করা হলো।-সংবাদ বিজ্ঞপ্তি