মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রতিপক্ষের কারণে ৬টি পরিবার পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে।
রাজাপুর গ্রামের আনোয়ার হোসেন, আলী হোসেন, রইছ মিয়া, করিম হোসেন, ইউনুছ মিয়া ও আলী হোসেনের পরিবারের এই দুর্দশাপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিপক্ষের লোকজন পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ঘর থেকে বের হওয়া যায়না। এমনকি ঘরে পানি ঢুকে কাঁচা ঘরগুলোর ক্ষতি করছে। মশা-মাছির উপদ্রবতো আছেই।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একবার বিষয়টি সমাধান করে দিলেও আবার সমস্যার সৃষ্টি হয়েছে। তাই পান্দিবন্দি পরিবারের মানুষেরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।