মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত May 30, 2022
মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল ২ কোটি ১ লাখ ৬৬ হাজার ৩৮৯ টাকার এই বাজেট ঘোষণা করেন।
পরে ইউনিয়ন পরিষদ সচিব মনতাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রইছ মিয়া, ফজলু মিয়া, আব্দুল কুদ্দুছ, জামাল উদ্দিন, সাদমান জহির প্রমুখ।
এছাড়া শিক্ষক ও সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।