বানিয়াচঙ্গের সুবিদপুর ইউপির আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত May 25, 2022
বানিয়াচঙ্গের সুবিদপুর ইউপির আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ ২০২২-২৩ অর্থবছরের ২ কোটি ৫৬ লাখ ৭৯৯ টাকা বাজেট ঘোষণা করেছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত সভায় বাজেট ঘোষণা করেন, ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। ইউপি চেয়ারম্যান জয় কুমার দাসের সভাপতিত্বে ও সচিব সবিনয় দাশের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী ইসলাম, সাংগঠনিক সম্পাদক হামিদুল হক আখঞ্জী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহসভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, প্রাক্তন ইউপি মেম্বার ফরিদ মিয়া, তালিম উদ্দিন, যুবলীগ নেতা বিধান দাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ তানভীর, এ টি এম কদর আলী, প্যানেল চেয়ারম্যান মো আব্দুস ছাত্তার, আহমদুল হাসান চৌধুরী, তাউছ মিয়া, সুমন মিয়া আখঞ্জী, টিকেন্দ্র চন্দ্র দাশ, প্রবীর সরকার, মোহন বাঁশী দাস, শেখ মো এবাদত মিয়া, ইউপি সদস্য হুসনা বেগম, রাণী বালা দাস ও সাজিদা বেগম।
সবাই ঘোষিত বাজেটকে জনবান্ধব উল্লেখ এমন বাজেট ঘোষণা করায় ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, যারা পরিবেশ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, রাস্তায় বিষ্টা ফেলে পরিবেশ ধ্বংসকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।