কামালবাজারে দক্ষিণ সুরমা আনসার ও ভিডিপির খাদ্য বিতরণ

প্রকাশিত May 23, 2022
কামালবাজারে দক্ষিণ সুরমা আনসার ও ভিডিপির খাদ্য বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমায় পানিবন্দিদের মাঝে আনসার ও ভিডিপি সদস্যরা খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।
সদর দপ্তর ও রেঞ্জের নির্দেশনায় এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত্বাবধানে রবিবার উপজেলার কামালবাজার ইউনিয়নে পানিবন্দিদের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম, কুচাই ইউনিয়ন দলনেতা মো আব্দুল্লাহ আল মামুন, দলনেত্রী এলি জাম্মান পপি খানম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামছুল ওয়াদুদ, ভিডিপি সদস্য শংকরী দেবী পুরকায়স্থ ও বিলকিস বেগম, ইউএভিডিও ও দলনেতা মামুন, ওয়াদুদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি