বিশ্বনাথ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা শনিবার বাদ এশা উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদস্য সচিব এম বরকত আলী। কর্মীসভায় সকলের মতামতের ভিত্তিতে বিশ্বনাথ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৬১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
রবিবার জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিশ্বনাথ উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে রয়েছেন, আহবায়ক এস এম শামীম আহমেদ, যুগ্মআহবায়ক মো আব্দুল মতিন, আব্দুল মতিন রাজু, মকবুল হোসেন, সাইদুল ইসলাম রনি, উজ্জল মল্লিক, রাজন আহমদ, রিপন আহমদ, সুন্দর আলী, স্বপন আহমদ, মো আব্দুল কাইয়ুম, মো ছালেহ আহমদ, মীর সোহেল আহমদ, সদস্য সচিব মীর মো খোকন, সদস্য শফিক আহমদ, মকবুল হোসেন, জুনেদ জাকারিয়া, আলমগীর হোসাইন, খালেদ আহমদ, মীর ইদিয়ামিন, আব্দুল মতিন রাজু, আশরাফ আহমদ, মীর সুমন, মানিক মিয়া, হোসেন আলী, রাকাব আহমদ, মো রোহেল আহমদ, ইউনুছ আলী, লোকমান, মো সুমন আহমদ, শাহ ফরিদ আহমদ, লুতফুর রহমান, শাহ নজির আহমদ, সাইফুল ইসলাম, মো শামিম আহমদ, রুহেল আহমদ, এস এম সোহাগ, রফিক আহমদ, মীর মো রাহিব, বাদল দাশ, সিদ্দেক আলী, এস এম রুমন, গয়াছ আলী, জাহাঙ্গীর আহমদ, মাহফুজ আহমদ, শহিদ আহমদ, সেলিম আহমদ, আবু হামজা, কামরুল ইসলাম, ইলিয়াছ, আব্দুল কাদির, সেলিম আহমদ-২, টারজান, মো আইয়ুব আলী, আলা উদ্দিন, মীর আছগর আলী লিটন, লেবু মিয়া, রিপন আহমদ, কয়েছ আহমদ, মো মামুন আহমদ, আবুল কালাম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি