সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূধর্ব-১৭ শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো আবুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধন পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল অদুদ।
উদ্বোধনী খেলায় কুরবাননগর ইউনিয়ন দল ১-০ গোলে মোল্লাপাড়া ইউনিয়ন দলকে পরাজিত করে।
দিনের অপর খেলায় লক্ষণশ্রী ইউনিয়ন দল ৫-০ গোলে কাঠইর ইউনিয়ন দলকে হারিয়ে বিজয়ী হন।
আগামী ২৩ মে পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।