গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদ উপজেলার ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ দাবি জানান।
একই সঙ্গে গোলাপগঞ্জে এলপিজি প্লান্ট ও আরপিজিসিএল প্লান্ট অবিলম্বে চালু করারও দাবি জানানো হয়েছে।
এছাড়া বিবৃতিতে গোলাপগঞ্জ উপজেলাধীন গ্যাস ফিল্ডে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে অগ্রাধিকার ভিত্তিতে গোলাপগঞ্জের নাগরিকদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।
গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সভাপতি ডা মো হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো জাহির উদ্দিন, উপদেষ্টা সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আখতার হোসেন লাল মিয়া, আতাউর রহমান কলা, আব্দুল মান্নান, থানা শাখার মহিলা সম্পাদক হামিদা পারভীন, ইলিয়াছ বিন রিয়াছত, কয়েছ শাহরিয়া, মো ইউসুফ আলী মাস্টার, মো হায়দার গাজী, ডা আব্দুল্লাহ, মো ফররুখ উদ্দিন, মছলম আলী, তাপস কপালী, ডা নাছির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জিল্লুর রহমান, হেলাল উদ্দিন, জুবের আহমদ সুমন, জ্যোতিষ চক্রবর্ত্তী, জুবের আহমদ রাসেল, ডা জয়নুল ইসলাম খান, হাফিজ জুয়েল আহমদ, সাবেক মেম্বার বশির উদ্দিন, আব্দুল মোমিন খান সাবুল, সাদেক আহমদ চৌধুরী, মোস্তফা উদ্দিন মান্না, কয়েছ আহমদ চাঁন মিয়া প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি