জগন্নাথপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত May 16, 2022
জগন্নাথপুরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং, যৌতুক ও নারী নির্যাতন বিরোধী আইনশৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পৌরসভা এলাকায় হাসপাতাল পয়েন্টে একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান।
পৌরসভার বিট পুলিশিং কর্মকর্তা এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, ব্যবসায়ী সাজিদুর রহমান, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, কামাল হোসেন, আলাল হোসেন, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান প্রমুখ।