বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলন ৮ জুন

প্রকাশিত May 15, 2022
বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলন ৮ জুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলন আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে।
রবিবার উপজেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পৌর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।
উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদ ইসলাম, জেলা কৃষক লীগের সহসভাপতি তেরাব আলী, প্রচার সম্পাদক সার্জেন্ট (অব) আব্দুল হোসেন ও শামীম কবীর।
বর্ধিত সভায় বিয়ানীবাজারে কৃষক লীগকে আরও সুসংহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি