ধ্রুব মিউজিক স্টেশন-ডিএমএস থেকে প্রকাশ পেয়েছে এই সময়ের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথির ‘পাগলাটে মন’ শিরোনামের নতুন গান।
বিপুল তালুকদারের কাব্যমালায় সুর দিয়েছেন মোহন রায় আর গানটিতে সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটির ভিডিও নির্মাণ করেছেন বাবু ও ফয়সাল।
গীতিকার বিপুল তালুকদার জানালেন, ‘প্রিয়জনের জন্য ব্যাকুল হয়ে থাকা হৃদয় যখন তাকে কাছে পায় না, তখন উতলা মনে যে আকুলতা তৈরি হয় সেই গল্প নিয়েই এ গান। সুরেও সেই আবেদন স্পষ্ট। অবন্তী সিঁথি গেয়েছেনও দরদ দিয়ে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
গায়িকা অবন্তী সিঁথি বললেন, ‘প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙ্খা, কাছে পাওয়ার পর পাগলামীর কথা আছে এই গানে। সব মিলিয়ে খুব দারুণ একটা গান হয়েছে। আমায় গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। প্রকাশের পর অনেকেই গানটির প্রশংসা করছেন।’
ধ্রুব মিউজিক স্টেশন-ডিএমএস থেকে গানটি তাদের ইউটিউবে অবমুক্ত হয় গত ৭ মে। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশী ও আন্তর্জাতিক একাধিক অ্যাপএ।-সংবাদ বিজ্ঞপ্তি