তাহিরপুরে কৃষকদের মধ্যে কৃষক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত May 14, 2022
তাহিরপুরে কৃষকদের মধ্যে কৃষক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে জেলা কৃষক দলের উদ্যোগে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের মাঠে ত্রাণসামগ্রী হিসেবে ৫ শতাধিক কৃষককে ২০ কেজি করে চাল দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে চাল তুলে দেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, আনছার উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও কৃষক দলের আহ্বায়ক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো আনিসুল হক।