জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ঈদপুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান জুয়েল, সহসভাপতি মিটন দেব, ফয়জুল আমিন, রাজ শেখর রাজু, যুগ্মসাধারণ সম্পাদক শাকিল সুলতান, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, জুয়েল হোসেন ও নিজাম রনি।
এ সময় উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।