মাধবপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুর : আহত ২০ জন

প্রকাশিত May 8, 2022
মাধবপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুর : আহত ২০ জন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরগ গ্রামে দুই ভাইয়ের ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুর চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় নারীসহ ২০ জন আহত হয়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরগ গ্রামের আজগর আলী ও তার ভাইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ করায় তারা ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে তাদের লোকজন নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর ও অর্থ-সম্পদ নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনার কোন সাক্ষী পাওয়া যায়নি।