জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ও পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে শুক্রবার বিকেলে আনন্দ মিছিল করা হয়েছে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলা যুগ্মআহবায়ক ও বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি এস এম শামীম আহমেদ, পৌর আহবায়ক আহমেদ মনির খান, জেলা সদস্য আব্দুল মতিন রাজু, যুগ্মআহবায়ক লাভলু মিয়া, রাজন আহমদ, সদস্য সচিব বিজন দাস, অন্যতম নেতা দেলোয়ার হোসেন, মীর সুহেল, এস এম রুমন, মানিক মিয়া, আয়ুব আলী, ফরিদ উদ্দিন, তুরন মিয়া, আজাদ আলী, মারুফ আহমদ, এস এম সোহাগ, নজরুল ইসলাম প্রমুখ।