অসহায়দের মাঝে নবীগঞ্জ কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত May 2, 2022
অসহায়দের মাঝে নবীগঞ্জ কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০০ ফুড প্যাক, নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন ও বিভিন্ন মাদরাসায় নগদ অর্থ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা এস এম হাবিবউল্লাহ সেলিম ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মফিজুর রহমান, আব ইফসুফ, শাহ মোস্তাকিন, এস আর চৌধুরী সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ, মাস্টার আবুল কাশেম, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ ও আব্দুর রহিম তালুকদার।-সংবাদ ‍বিজ্ঞপ্তি