বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের লোকসংস্কৃতি উৎসব শুরু

প্রকাশিত March 29, 2022
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের লোকসংস্কৃতি উৎসব শুরু

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে সংগঠনের সিলেট বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন, ঢাকার পৃষ্ঠপোষকতায় সিলেট মহানগরীর কিনব্রিজ ও আলী আমজাদের ঘড়ি সংলগ্ন এলাকা জুড়ে ২৯, ৩০ ও ৩১ মার্চ এই উৎসব চলবে।
সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ আয়োজনে থাকছে মণিপুরীনৃত্য, লোকনৃত্য, লোকগীতি, লোকনাট্য, ঢাক-বাদন, বিয়ারগীত, ঝুমুরনৃত্য, কাঠিনৃত্য, পুঁথিপাঠ, পালানাটক, লাঠিখেলা, আইলামবর, মালজোড়া ইত্যাদি।
উৎসবে সিলেট বিভাগের ৪ জেলা থেকে আগত দল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা অংশ নিচ্ছেন।
এছাড়াও উৎসব প্রাঙ্গণে থাকছে কুষ্টিয়া থেকে আগত লোক বাদ্যযন্ত্রের স্টল, লোক বিষয়ক বইয়ের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র।
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট এম এ জি ওসমানী অঞ্চলের ৩ দিনব্যাপী এ উৎসব প্রতিদিন বিকেল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত ১০টায়।-সংবাদ বিজ্ঞপ্তি