সিলেটের দাসপাড়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত November 28, 2016
সিলেটের দাসপাড়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে চালক নিহত

সিলেট-জাফলং সড়কের দাসপাড়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আব্দুল মুহিত (৩০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হরিপুর থেকে সিলেট আসার পথে অটোরিক্সাটির (সিলেট থ ১১-৯৭৬৪) সাথে জাফলংমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মুহিতকে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
আব্দুল মুহিত সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ছৈলা গ্রামের চেরাগ আলীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।