মহানগরীতে প্রতিবন্ধীদের মধ্যে ভাতা কার্ড বিতরণ

প্রকাশিত October 25, 2016
মহানগরীতে প্রতিবন্ধীদের মধ্যে ভাতা কার্ড বিতরণ

সিলেট মহানগরীর প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী ভাতা কার্ড প্রদান করেছে শহর সমাজসেবা কার্যালয়।
মঙ্গলবার দুপুরে মহানগরীর রিকাবীবাজারের কার্যালয়ে মহানগরীর ২৭টি ওয়ার্ডের ৪২০ জন প্রতিবন্ধীর কাছে কার্ড হস্তান্তর করা হয়।
এ  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এছাড়া উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক, প্রাইম ব্যাংক লালদিঘির পাড় শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস শুকুর প্রমুখ।