সাতছড়িতে র‌্যাবের অভিযানে ট্যাংক বিধ্বংসী রকেট শেল উদ্ধার

প্রকাশিত February 3, 2018
সাতছড়িতে র‌্যাবের অভিযানে ট্যাংক বিধ্বংসী রকেট শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে অভিযান চালিয়ে র‌্যাব ৯ বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধার করেছে।
শুক্রবার সন্ধ্যায় র‌্যাব ৯ এই অভিযান শুরু করে। শনিবার দুপুরে তা শেষ হয়।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাব মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান জানান, অভিযানে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট শেল উদ্ধার করা হয়েছে।